প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (PUSAB)-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি ২০১৫ সালে গঠিত হয়ে ঐতিহাসিক ভ্যাট বিরোধী আন্দোলনের উদ্যোগ গ্রহণ ও নেতৃত্ব প্রদানের মধ্যে দিয়ে তাদের পথ চলা শুরু করে। এই সংগঠনটি মূলত বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

সদ্য গঠিত এই কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার মান উন্নয়ন, এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ, এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে পূর্বের ন্যায় আরও বেশি সংগঠিত ও জোরালো ভাবে কাজ করবে।
প্রাথমিক ভাবে স্থানী কমিটি, নির্বাহী কমিটি ও সাধারন সদস্যসহ মোট ৬৪ জনের কমিটি প্রকাশ করা হলো।

তারুণ্যনির্ভর এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণকারী এই নতুন কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, PUSAB ২০১৫ সাল থেকেই ভ্যাট আন্দলন, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ ক্যাম্পাস ভিত্তিক ন্যায্য সকল আন্দোলনে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।  

এই কমিটি পরবর্তী ৪ মাসের জন্য কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *